Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৯ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

সিরাজদিখানে ইয়াবা-গাঁজাসহ একই পরিবারের ৫জন গ্রেফতার


FavIcon
মুন্সিগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৯:০২ পিএম
সিরাজদিখানে ইয়াবা-গাঁজাসহ একই পরিবারের ৫জন গ্রেফতার
সিরাজদিখানে ইয়াবা-গাঁজাসহ একই পরিবারের ৫জন গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাঁজা ও ইয়াবাসহ একই পরিবারের পাঁচজনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১১টায় প্রেসব্রিফিংয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম সুমন এ বিষয় নিশ্চিত করেন। এর আগে রোববার দিবাগত গভীর রাতে উপজেলার মালখানগর রথবাড়ি এলাকার মজিবুর রহমানের বসতবাড়ির উঠান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মালখানগর এলাকা মজিবুর রহমান, তার স্ত্রী জাহানার বেগম, ছেলে জাহিদ হাসান, নাহিদ হাসান, নাহিদের স্ত্রী জাহানারা বেগম ও উপজেলার কাজীরভাগ এলাকার স্বপন হাওলাদারের ছেলে মো: আশিক হাওলাদার।

গ্রেফতার পাঁচজন এলাকার চিহ্নিত মাদককারবারি পরিবার বলে জানিয়েছেন সিরাজদিখান থানা পুলিশ।

ওসি আরো জানান, মালখানগর রথবাড়ি এলাকায় এক পরিবারের সবাই মাদককারবার চালিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে একই পরিবারের পাঁচ সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫১পিস ইয়াবা ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরিবারটির সদস্যরা এলাকার যুবক স্কুলছাত্রসহ উঠতি বয়সীদের কাছে মাদক বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner