Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
banner

এতিমের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


FavIcon
মোঃ মারুফ সরকার,নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ১০:২২ পিএম
এতিমের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
এতিমের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণ,প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ফেনীর পাঁছগচিয়া ডুমুরিয়া বাড়ির মালিকানা বন্টনের অনুমোদন হয়নি।বড় ধরনের হতাহতের আশঙ্কা আছে বিদায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।হতাহতের আশঙ্কায় মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ ফরিদের আবেদনের প্রেক্ষিতে উক্ত জায়গার উপর ১৪৫ ধারা জারি করেন আদালত।

জায়গাটির উপর আদালতের ১৪৫ ধারা জারি থাকলে ও কিছুই মানছেন না পাঁচগছিয়ার মজিবুল হক ও তার লোকজন সুমন,আসিফ গং রা।

১৪৫ ধারা জারির অবমাননা করে দেওয়াল নির্মাণ করলে পরভর্তিতে ১৮৮ ধারা ও জারি করে আদালত।আদালতের  দুই(২) রায়কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জোরপূ্র্বক এতিমের বাড়ির হাঁটার রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মান করেছেন মজিবুল হক । চলাচলের রাস্তা টি প্রায় ৩০/৪০ বছর ধরে ব্যবহার করে আসছেন মোঃ ফরিদ ও তার পরিবার।

তফসিল সম্পত্তিতে বি.এস জরিপে নাম থাকলেও সিএস আরএসএ নাম না থাকা স্বত্বেও কোনরুপ মালিকানা বা দখল না থাকা স্বত্বেও ইট,বালু,সিমেন্ট জড়ো করাকালে বাঁধা দিলে মজিবুল হক সাময়িক রাখিয়াছে এবং সরাইয়া নিয়া যাইবে মর্মে প্রতিশ্রুতি দেয়। অথচ সরানো তো দুরে থাক! বর্তমানে ঐ ইঁট বালু সিমেন্ট দিয়ে উক্ত জায়গা বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মান করেছেন মজিবুল হক।

ভুক্তভোগী দেওয়াল নির্মানে বাঁধা দিলে মজিবুল হক ও তার ভাড়াকৃত লোকজন মিলে ভুক্তভোগীদের উপর হামলা করে ও  খুন-জখম করিয়া লাশ গুম করিবে মর্মে হুমকি দেয় মজিবুল হক।

মৌখিক ও লিখিতভাবে বেশ কয়েকবার ফেনী সদর মডেল থানায় অভিযোগ দিলে ও স্থানীয় প্রশাসনকে হাত করে কোর্টের রায় অমান্য করে জারিকৃত বাড়ি রাস্তায় দেওয়াল নির্মান করেছেন মজিবুল হক।কিন্তু কারও কোনো কথারই তোয়াক্কা করে না মজিবুল হক।

অভিযোগে আছে মজিবুল হক তার ভাড়াটিয়া দলবল নিয়ে উক্ত জায়গায় সবসময় অবস্থান করেন ও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয়ে ঝামেলা করিয়া আসিতেছে ভুক্তভোগী ফরিদ উদ্দিন সাথে ।প্রতিনিয়ত ফরিদ উদ্দিন’কে শারিরীক লাঞ্চিত করে মজিবুল হক তার লোকজন।

ফরিদ উদ্দিন বলেন, ‘আমাদের বাড়ির পথে মজিবুল হক জোরপূর্বক দেওয়াল নির্মাণ শুরু করেছেন।এ নিয়ে বারবার আপত্তি জানালেও দেওয়াল নির্মাণ কাজ বন্ধ করে নি ফরিদ।বর্তমানে বাড়ি ঢুকার পথ একবারে বন্ধ করে দিয়েছে মজিবুল হক।উপায় না পেয়ে পরে আদালতের দারস্ত হয়েছি আমি।তাতেও তিনি থামছেন না।ক্ষমতার দাপট দেখিয়ে দেওয়াল নির্মান করেছেন তিনি।সাম্প্রতিক সময়ে ১৮৮ ধারার প্রতিবেদন অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ফেনী সদর,ফেনীকে নালিশী ভূমিতে কাজ বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করলে ও ঐরকম কোনো পদক্ষেপ আমি এখন পযর্ন্ত দেখতে পাইনি।

অভিযুক্ত মজিবুল হক এর সাথে এই বিষয়ে জানতে চাইলে তারপক্ষ হয়ে তার এক ওয়ারিশ পরিচয় জিয়া উদ্দিন বলেন  উক্ত জায়গার মামলা টি চলমান,দুই পক্ষের নির্মান কাজ চলছে,আমি বাদী বিবাধী পক্ষের লোক,আমরা কোর্টে রায় অমান্য করি নি বলে ও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী সাইফুল বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভুত্তভোগী ফরিদ উদ্দিন কোনো উপায় না পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner