Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

বিএনপি ভোট ছাড়াই পাশ করার সংস্কৃতি বিশ্বাস করে : আইনমন্ত্রী


FavIcon
ব্রাহ্মণবাড়িয়া,প্রতিবেদক:
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০৮:০৭ পিএম
বিএনপি ভোট ছাড়াই পাশ করার সংস্কৃতি বিশ্বাস করে : আইনমন্ত্রী
বিএনপি ভোট ছাড়াই পাশ করার সংস্কৃতি বিশ্বাস করে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিএনপি ভোট ছাড়াই পাশ করার সংস্কৃতিতে বিশ্বাস করে, তাই এখন জনগণকে ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছেন এবং কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন। আগে যখন নির্বাচন হতো তখন বিএনপি ও জামায়াত এলাকায় গিয়ে বলত আপনারা আমাকে ভোট দেবেন? ভোট দিলে হাত তুলেন। তাদের মাস্তানদের ভয়ে মানুষ হাত তুলত। তারপর বলত আপনারা হাত তুলেছেন, আমি ভোট পেয়েছি, আপনাদের আর কেন্দ্রে যাওয়া লাগবে না। সেই জামানা চলে গেছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান নান্নুর সভাপতিত্বে জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো: তাকজিল খলিফা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমি আইনমন্ত্রী, সারাবিশ্বের ক্যামেরা ফিট করে রেখেছে আমার ওপরে। কোন মিয়া সাহেব নাকি বলেছেন যত ভোট দিবে পুরস্কার পাবে। আমি কিন্তু এরকম কথা বলি নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে, মোবাইলে ও পত্রিকায় লিখে দিছে আমি নাকি একথা বলেছি। সেজন্যই বললাম ক্যামেরাটা ধরা আছে আমার ওপরে। আপনারা সত্যিকারে যদি আমাকে ভালোবাসেন তাহলে ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে সারাবিশ্বকে দেখাবেন, আমরা আমাদের সন্তান আনিসুল হককে ভালোবাসি।

আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনে টানা তৃতীয়বারের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনিসুল হক। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। এ আসনে এবার আরো দুই প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তবে এলাকায় তাদের তেমন কোনো পরিচিতি নেই।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner