দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান নিক্সন চৌধুরীর একটি নির্বাচনী সভায় উপস্থিত কর্মীদের হাতে টাকা দেয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষের দিকে নিক্সন চৌধুরী বলছেন, আগামী শনিবার আলগীতে আপনারা একটা বড় শোডাউন করবেন। কিন্তু নির্বাচনের আচরণবিধির জন্য আমরা আপনাদের কিছু বলতে পারতেছি না। তবে আপনারা খিচুড়ি খাবেন সে ব্যবস্থা আমি করে দিতে পারি।
একথা বলার পরে নিক্সন চৌধুরী তার পাশে দাড়ানো ব্যক্তির হাতে পকেট থেকে নগদ টাকা বের করে তার হাতে দেন। উপস্থিত ওই ব্যক্তিরা ওই আসনে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান নিক্সন চৌধুরীর কর্মী-সমর্থক, যারা সেখানকার ভোটারও।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বে) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা থানার পাশে কলেজ পাড়ে নিক্সন চৌধুরী এ সভায় বক্তব্য দেন। এ সময় তার পাশে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী দলটির প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্যাহ। এর আগে এক নির্বাচনী জনসভায় নিক্সন চৌধুরী প্রতিপক্ষ কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে নির্বাচনে টাকা-পয়সা খরচ করছেন না বলে অভিযোগ করেন এবং এ কারণে কর্মীরা তার দল ছেড়ে নিক্সন চৌধুরীর দলে ভিড়ছে বলে বক্তব্যে বলেন।































আপনার মতামত লিখুন :