Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

থানায় হামলা : ৫ দিনের রিমান্ডে মেয়রপুত্র


FavIcon
ঝিনাইদহ,প্রতিবেদক:
প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ০৮:৪৮ পিএম
থানায় হামলা : ৫ দিনের রিমান্ডে মেয়রপুত্র
থানায় হামলা : ৫ দিনের রিমান্ডে মেয়রপুত্র

ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার অভিযোগে গ্রেপ্তার কাজী রাজিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে মামলার শুনানি শেষে ঝিনাইদহের শৈলকুপা আমলি আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে থানায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে স্থানীয় পৌরসভার মেয়র কাজী আশরাফুল আযমের ছেলে কাজী রাজিবকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, শৈলকুপা থানায় হামলায় মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কাজী রাজিবের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

তবে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত ৯ জুন ঝিনাইদহের শৈলকুপা থানা ঘেরাও করে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা তার কয়েক শ অনুসারী। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। আধঘণ্টা ধরে চলা হামলা-পাল্টা হামলায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।এ ঘটনায় মেয়রপুত্র কাজী রাজিবসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Banner
Side banner
Side banner