Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার


FavIcon
ঝিনাইদহ,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১১:২৭ এএম
ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার
ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেপ্তার

ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও বিএনপি সভাপতি এমএ মজিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলার প্রধান আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনী গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঝিনাইদহ জেলা শহরের আরাপপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ স্বদেশ চিত্র অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর নাঈম আহমেদ জানান, নাশকতার মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী জেলা শহরের আরাপপুর এলাকায় নিজ বাসায় অবস্থান করছেন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

৪ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা হয়। দুই মামলায় প্রধান আসামি নায়েব আলী জোয়ার্দার।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner