Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
banner

সোনারগাঁয়ে ডিবি প্রধান হারুনসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা


FavIcon
নারায়ণগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৬:৫০ পিএম
সোনারগাঁয়ে ডিবি প্রধান হারুনসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা
সোনারগাঁয়ে ডিবি প্রধান হারুনসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে রুহুল আমিন (৩৯) এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নামে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভুক্তভোগী রুহুল আমিন নিজে বাদী হয়ে সোনারগাঁও থানায় এ মামলাটি করেন। তিনি সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, ডিবি প্রধান হারুন অর রশিদ, জাতীয় সংসদের হুইপ সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, চলচ্চিত্র অভিনেত্রী অরুনা বিশ্বাস, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ  ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম রয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন সময়ে রুহুল আমিনকে গুলি করে মারাত্মকভাবে আহত করে। তিনি বর্তমানে পঙ্গুত্ব বরন করে আছেন। 

সোনারগাঁ থানার ওসি এম এ আব্দুল বারী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner