Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক, ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা প্রকোশলী


FavIcon
বিশেষ প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৫:৪৮ পিএম
নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক, ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা প্রকোশলী
নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক, ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা প্রকোশলী

আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট থেকে ধানখালী জিসির ৪ হাজার ৩০০ মিটার সড়ক নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা ও শাহীন তালুকদার এ নিন্মমানের কাজ করছেন।

উপজেলা প্রকৌশলী বিভাগ জেনেও ঠিকাদারের এহেন কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয়দের দাবী এ সড়ক বেশী দিন টিকবে না। সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাবে। তাই দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, খুড়িয়ার খেয়াঘাট থেকে ধানখালী জিসি সড়ক নির্মাণের দরপত্র আহবান করে বরগুনা নির্বাহী প্রকৌশল বিভাগ। ওই কাজে তিন কোটি চার লক্ষ ৯৫ হাজার ৫৯৪ টাকা বরাদ্দ হয়। ২০২৩ সালের ২১ ডিসেম্বর ওই কাজের টেন্ডার হয়। বরেন্দ্র ঠিকাদারী প্রতিষ্ঠান পায় কাজ। ২০২৪ সালের ২১ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা।

কিন্তু ঠিকাদার গত বছর জুন মাসে ওই সড়কের কিছু অংশের কাজের ম্যাকাডাম করে ফেলে রাখেন। কাজের মেয়াদ আট মাস পেরিয়ে গেলেও ঠিকাদার কাজ করেননি। গত ডিসেম্বর মাসে ওই কাজ শুরু করেন। শুরুতেই ঠিকাদার নিন্মমানের খোয়া ও পাথর দিয়ে কাজ শুরু করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযোগ এসেছে, ঠিকাদারগণ দরপত্র অনুসারে সড়কের প্রস্ত ও গভীরতা দেয়নি। এ বিষয়টি উপজেলা প্রকৌশলী অফিসে জানালেও তারা কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করছেন না। ইতিমধ্যে উপজেলা প্রকৌশলী অফিস ওই কাজের এক কিস্তির বিল ছাড় দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ঠিকাদারের লোকজন নিন্মমানের খোয়া দিয়ে কাজ করছেন। স্থানীয় লোকজন বলেন, এমন খোয়া দিয়ে বানানো সড়ক বেশী দিন টিকবে না। সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাবে। দ্রুত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।

মোটর সাইকেল চালক নজরুল ইসলাম বলেন, ঠিকাদার যে নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের কাজ করেছেন তাতে সরকারী টাকা অপচয় ছাড়া আর কিছুই না।

ঠিকাদার শাহীন তালুকদার অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন, ‘ইতিমধ্যে দুই হাজার এক’শ মিটার সড়কের কাজ শেষ করেছি। বাকি কাজ দ্রুত শুরু করব। তিনি জানান, উপজেলা প্রকৌশলী কাজের বিল ছাড় দিলেও এখনও উত্তোলন করতে পারেননি।

আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ঠিকাদার যতটুকু কাজ করেছেন তার বিল ছাড় দেয়া হয়েছে। বরগুনা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী  হাসান খাঁন বলেন, কাজ করলে ঠিকাদারকে বিল ছাড় দিতেই হবে। তবে ঠিকাদার ওই সড়কের কিছু স্থানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছিল। পরির্দশন করে ওই নিম্নমানের সামগ্রী পরিবর্তন করা হয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner