কক্সবাজার শহরে শাহারিয়ার (১৮) নামে এক পথচারীর মোবাইল, নগদ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে নগরীর বাইপাস উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
![]()
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন দক্ষিণ কলাতলী দরিয়ানগরের বড়ছরা এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল আবেদীন জনি (৩২), কক্সবাজার পৌরসভার মধ্যম কলাতলী চন্দ্রিমামাঠ আমগাছতলা এলাকার আবুল কাশেম ছেলে মোহাম্মদ রাসেল (৩০), পৌরসভার বৈদ্যঘোনা বায়তুল ইজ্জতপাড়ার আমির হোসেন ছেলে মোহাম্মদ নিশান (২৩) ও চট্টগ্রামের সাতকানিয়ার নাছির উদ্দিনের ছেলে মোহাম্মদ আকাশ (১৪)।
এসপি রহমত উল্লাহ জানান, সোমবার মধ্যরাতে উত্তরণ মডেল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তায় ছিনতাইকারীরা এক পথচারীর গতিরোধ করে। হত্যার ভয় দেখিয়ে তার ব্যবহৃত দামি মোবাইল, নগদ সাড়ে ৭ হাজার টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। পরবর্তীতে সদর থানার ওসি মো. ইলিয়াস খান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



































আপনার মতামত লিখুন :