Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে


FavIcon
গাইবান্ধা,প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:০৮ পিএম
হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে
হত্যা মামলায় আ.লীগ নেতা কারাগারে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল হক সরদারসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদ হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আইনজীবী বলেন, বুধবার বিকালে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ হাসান জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, জহুরুল হক সরদার ও মারুফ হোসেন বাদল হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে জামিনের জন্য আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত বছরের ২৩ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করেন। জহুরুল হক সরদারকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner