Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

পাবনায় পুলিশের কাছ থেকে আ.লীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ১৬


FavIcon
মাসুদ রানা,পাবনা জেলা,প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৩৬ পিএম
পাবনায় পুলিশের কাছ থেকে আ.লীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ১৬
পাবনায় পুলিশের কাছ থেকে আ.লীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ১৬

পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।ত

থ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা জানান, রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। যাদের ভিডিও ফুটেজে দেখা যাবে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এ ছাড়া পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকিদের গ্রেপ্তার করা হবে।

এর আগে রোববার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান। এ ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner