Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০২:৩৬ পিএম
আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার
পুকুর পাড়ে কয়েক বছর আগে একটি দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্য

রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলেন। নৌকা ভাস্কর্যটি ভাঙ্গার সময় চেয়ারম্যান আবু ছাইদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকা ভাস্কর্য ভেঙে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিল আবু ছাইদ শিকদার।  

রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু ছাইদ শিকদারের বাড়ির সামনে পুকুর পাড়ে নির্মিত নৌকা ভাস্কর্যটি ভেঙে ফেলেন। নৌকা ভাস্কর্যটি ভাঙ্গার সময় চেয়ারম্যান আবু ছাইদ শিকদার সেখানে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে। জানাগেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে একটি দৃষ্টিনন্দন নৌকা ভাস্কর্য নির্মান করেন। আজ রোববার সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এই নৌকা ভাস্কর্যটি ভেঙ্গে ফেলেন। 

পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, আবু সাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। আবু সাইদ শিকদারের মামা প্রয়াত সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু সাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা মর্মাহত হয়েছি। আমরা এই নৌকা ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

এ ব্যাপারে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়েছে তাই পালিয়েছে। ওই দল আর আমি করবো না।তিনি আরও বেলেন, সে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ফলক ভেঙে ফেলেছি।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner