Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

নাসিরনগর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


FavIcon
ব্রাহ্মণবাড়িয়া,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৫:৩৯ পিএম
নাসিরনগর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আবদুল মজিদ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আবদুল মজিদ নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কুলিকুন্ডা মোড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম।

গ্রেফতারকৃত আব্দুল মজিদ উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

ওসি মো. আজহারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে নাসিরনগর থানায় পুলিশ এসল্টের মামলাসহ আশুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে  ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner