Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
banner

ঝটিকা মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক


FavIcon
দিনাজপুর,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৯:২২ পিএম
ঝটিকা মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক
ঝটিকা মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

দিনাজপুরের কাহারোল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট ২০২৫) বিকেল আনুমানিক ৪টার দিকে কাহারোল উপজেলার কামোর বাজার থেকে বাঁশের হাট যাওয়ার পথে ফাঁকা রাস্তায় ‘গণতন্ত্রের পথে চল, ফ্যাসিস্ট ইউনুসকে বিদায় কর’ লেখা ব্যানার নিয়ে ২০-২২ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলে ব্যবহৃত ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার নাম দেখা যায়।

এ সময় কাহারোল থানার পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করে। আটককৃতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার সুইহারি এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র আসাদুজ্জামান আসাদ (৩২) এবং কাহারোল উপজেলার ভুষিপাড়া গ্রামের খুরশিদ আলমের পুত্র আবিদ আলী (৩২)।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে কাহারোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ২, তারিখ: ০১/০৮/২০২৫)। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner