Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

মামলার বাদীকে হত্যার হুমকি অতপরঃ ছাত্রলীগ নেতার মারধর


FavIcon
মুন্সিগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৫:২৪ পিএম
মামলার বাদীকে হত্যার হুমকি  অতপরঃ ছাত্রলীগ নেতার মারধর
মামলার বাদীকে হত্যার হুমকি অতপরঃ ছাত্রলীগ নেতার মারধর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নারী ও শিশু নির্যাতন মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার পর মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাধারণ সম্পাদক স্বাধীন শেখের বিরুদ্ধে।

শনিবার দুপুর ১২টায় উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাব করছে বাদীর পরিবার।

মামলার বাদী বিথী আক্তার বলেন, স্বাধীন শেখ দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রীর মতো আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিলেন। ১৬ জুলাই রাত সাড়ে ১১টায় আমার ঘরে থাকা অবস্থায় গ্রামের লোকজন আমাদের আটক করে। উপস্থিত লোকজন বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা ১৭ জুলাই গ্রাম্য শালিসের মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু স্বাধীন শেখ ও তার পরিবার বিষয়টি অস্বীকার করে। এ নিয়ে আমি ২৩ জুলাই মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা করি। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে ১ আগস্ট স্বাধীনের নেতৃত্বে পাঁচ থেকে ছয় সদস্যের একদল লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে বাধা দিলে আমাকে মারধর এবং শ্লীলতাহানি করে।

সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর বলেন, আমি এ থানায় নতুন এসেছি। মামলার বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। মারধর বা হুমকির বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Banner
Side banner
Side banner