Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

আ.লীগ ও কৃষক লীগের দুই নেতার পদত্যাগ


FavIcon
গোপালগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৩:১৪ পিএম
আ.লীগ ও কৃষক লীগের দুই নেতার পদত্যাগ
আ.লীগ ও কৃষক লীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দল থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার উপজেলার নিলফা বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।

পদত্যাগী নেতারা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার কুমলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির এবং একই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ১০ বছর ধরে আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বর্তমানে আমরা শারীরিকভাবে অসুস্থ। ফলে আমাদের পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ কারণে স্বেচ্ছায় আমরা দল থেকে পদত্যাগ করছি। শিগগিরই লিখিতভাবে দলের কাছে পদত্যাগপত্র জমা দেব। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner