Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

পাবনায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের যুবদল নেতা নিহত


FavIcon
মাসুদ রানা,পাবনা জেলা,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৫:৫৩ পিএম
পাবনায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের যুবদল নেতা নিহত
পাবনায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের যুবদল নেতা নিহত

পাবনায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।

এ ঘটনায় ইমরান সজিব মোল্লা (২৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী মাসুদ পাভেল মোল্লা ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

আহত ইমরান সজিব মোল্লা (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। তারা দুজন পরস্পর চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা নিয়ে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে পাভেল ও ইমরানের বিরোধ চলছিল। 

শনিবার দিবাগত রাত ১০টার দিকে ইসলামপুর ব্রিজের কাছে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পূর্ব বিরোধের জেরেই আজকের এই হত্যার ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। 

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner