Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

মেজর (অব) মোহাম্মদ আলী সুমন গ্রেফতার


FavIcon
কুমিল্লা,প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৪:০০ পিএম
মেজর (অব) মোহাম্মদ আলী সুমন গ্রেফতার
মেজর (অব) মোহাম্মদ আলী সুমন গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার ছেলে মেজর (অব) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।‌ বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। রোববার (৫ অক্টোবর) গভীর রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি জুনায়েত চৌধুরী।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামি মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ছাত্র-জনতার আন্দোলন দমনে সহিংসতার নেতৃত্ব দেন। 

সোমবার (৬ অক্টোবর) সকালে মেজর (অব.) সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner