পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর এলাকার হাতিগাড়া খোদেজা খাতুনের বাড়ীর সামনে থেকে বুধবার ২২ অক্টোবর রাত সাড়ে নয় টার সময় ১কেজি গাঁজা সহ মঞ্জু আহমেদ (২৮) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পাবনা ডিবি পুলিশ। তার পিতার নাম আলাউদ্দিন।
ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে খিদিরপুর হাতিগাড়া খোদেজা খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় অভিযান চলাকালে খোদেজা খাতুন বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী মঞ্জুকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, মঞ্জু এই এলাকায় গাঁজা মঞ্জু নামে পরিচিত। সে দীর্ঘ দিন যাবত এলাকায় গাঁজা বিক্রি করে আসছে। তার দাপটে স্থানীয় লোকজন মুখ খুলতে সাহস পায় না।
তারা আরও বলেন, এদের কারনে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই দিন দিন বেড়েই চলেছে। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার গাঁজা ব্যবসায়ীরা থানা পুলিশকে ম্যানেজ করে দেদারছে গাঁজা ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার কারনে তারা ধরা ছোয়ার বাইরে থাকে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক গাঁজা ব্যবসায়ীরা জানান, আমাদের বিরুদ্ধে লিখে কিছুই হবে না। পুলিশ প্রমাসন আমাদের পক্ষে আছে। মাসোয়ারা চুক্তিতে আমরা ব্যবসা করি।
তবে দেবোত্তর বাজার, আটঘরিয়া বাজার, ডেঙ্গাগ্রাম বাজারের আশেপাশে অহরহ গাঁজা, ফেনসিডিল, ইয়াবা বিক্রি ও সেবন করা হচ্ছে বলে গোপন সুত্রে জানা গেছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানিয়েছে মাদক মুক্ত সমাজ গঠনে তারা বদ্ধপরিকর এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাসুদ রানা, পাবনা, ০১৭৯০৬৩০৫১৩






































আপনার মতামত লিখুন :