Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

হাঁস চুরির অভিযোগ মাথার চুল কেটে গলায় ঝুলানো সাউন্ডবক্সে গান, নাচতে বাধ্য করা হলো ২ তরুণকে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৫৮ পিএম
হাঁস চুরির অভিযোগ মাথার চুল কেটে গলায় ঝুলানো সাউন্ডবক্সে গান, নাচতে বাধ্য করা হলো ২ তরুণকে
হাঁস চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে দেন স্থানীয়রা।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে দুই তরুণকে হাঁস চুরির অভিযোগে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। এসময় তাদের একজনের গলায় সাউন্ডবক্স ঝুলিয়ে গান ছেড়ে নাঁচতে বাধ্য করা হয়। অন্যজনের হাতে ধরিয়ে দেওয়া হয় একটি হাঁস।

এভাবেই দুই তরুণকে হেনস্তার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগে গত শনিবার  উপজেলার হারামিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সর্বশেষ তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে এবং চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই তরুণকে আদালতে সোপর্দ করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই তরুণেরা এক গৃহস্থের দুটি হাঁস চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের এলাকাবাসী আটক করে। এরপর দুজনকে মারধর করা হয়। একপর্যায়ে মাথার চুল কেটে দিয়ে তাদের নাচতে বাধ্য করা হয়।

এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফসিউল আলম গণমাধ্যমকে বলেন, আটক করা দুই তরুণ বেশ কিছুদিন ধরে এলাকায় হাঁস চুরি করে আসছিল। আমি জানতে পেরে তাদের পুলিশে দেওয়ার ব্যবস্থা করেছি।দুজনকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যাওয়ার আগেই সেসব ঘটনা ঘটেছে।

জানতে চাইলে সন্দ্বীপ থানার ওসি জিয়াউল হক বলেন, ওই দুই তরুণকে একাধিক চুরির মামলায় আমরা আগে থেকেই খুঁজছিলাম। শনিবার জনতার হাতে তাদের আটক হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। এরপর তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের নির্যাতনের বিষয়টি আমাদের জানানো হয়নি। ভাইরাল ভিডিওটি আমাদের নজরে আসেনি।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner