Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

চৌগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযান, পুরাতন মামলায় যুবলীগ নেতা সহ আটক ৩


FavIcon
মোঃআলমগীর কামাল,চৌগাছা (যশোর),প্রতিবেদক:
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:৫৪ পিএম
চৌগাছায় মাদকবিরোধী বিশেষ  অভিযান, পুরাতন মামলায় যুবলীগ নেতা সহ আটক ৩

যশোরের চৌগাছায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ও পুরাতন মামলার আসামি গ্রেফতার কার্যক্রমে যুবলীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,বুধবার  (১০ জুন ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ৯ নম্বর স্বরূপদাহ ইউনিয়নের চুটার হুদা গ্রামের ফজলুল হকের ছেলে আশরাফ হোসেন (৫৪), যিনি ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে। তাকে একটি পুরাতন মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলা নাম্বার - ১৩,

এছাড়া মাদকবিরোধী অভিযানে স্বরূপদা ইউনিয়নের পুরাপাড়া গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে সাজেদুল ইসলাম (৪০) এবং নওদাপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে শিপন (২৫)কে আটক করা হয়।
পুলিশ জানায়, মাকাপুর পূর্বপাড়া সড়কের বিশ্বজিতের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় শিপনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং সাজেদুল ইসলামের কাছ থেকে ১৭পিস ইয়াবা ট্যাবলেট মোট ৩৪ পিস  উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পুরাতন মামলার আসামিকেও আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, “চৌগাছা থানাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোনো অপরাধী বা অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না। রাজনীতিবিদ, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner