Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
banner

যশোরে শার্শা উপজেলায় তারেক রহমানের আগমন ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০২:৩৫ পিএম
যশোরে শার্শা উপজেলায় তারেক রহমানের আগমন ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
যশোরে শার্শা উপজেলায় তারেক রহমানের আগমন ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

যশোরের শার্শা উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।সোমবার বিকেলে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শার্শা বাজারের মহাসড়কে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর।শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে এবং বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব ও শফিকুল ইসলাম জয়।
প্রস্তুতি সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা এবং বেনাপোল পৌর শাখার সদস্য সচিব ওমর ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা জানান, আগামী ২৭ এপ্রিল তারেক রহমানের শার্শা উপজেলায় আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। 

Banner
Side banner
Side banner