Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
banner

যশোর প্রেসক্লাবের সভাপতি টুকুন হাসপাতালে ভর্তি, দ্রুত ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত চিকিৎসকদের


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:৩০ পিএম
যশোর প্রেসক্লাবের সভাপতি টুকুন হাসপাতালে ভর্তি, দ্রুত ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত চিকিৎসকদের
যশোর প্রেসক্লাবের সভাপতি টুকুন হাসপাতালে ভর্তি, দ্রুত ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত চিকিৎসকদের

প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত ওপেনহার্ট সার্জারি (বাইপাস সার্জারি) করার সিদ্ধান্ত নিয়েছেন ।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান জানান, জাহিদ হাসান টুকুন রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় গিয়েছিলেন। সেখানে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা তার হার্টের তিনটি আর্টারিতে ব্লক শনাক্ত করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যত দ্রুত সম্ভব তার বাইপাস সার্জারি করা প্রয়োজন।তিনি আরও জানান, জাহিদ হাসান টুকুন বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে তিনি সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত জাহিদ হাসান টুকুন স্থানীয় গণমাধ্যম অঙ্গনের একজন পরিচিত মুখ। এছাড়াও বিভিন্ন সংগঠনের তিনি শীর্ষ পদে যুক্ত রয়েছেন। তার অসুস্থতার খবরে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সফল অস্ত্রোপচারের জন্য দোয়া চেয়েছেন।

নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক, যশোর

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner