Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
banner

সাংবাদিক মাসুদুর রহমানকে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি


FavIcon
জামালপুর,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:৪৭ পিএম
সাংবাদিক মাসুদুর রহমানকে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি
সাংবাদিক মাসুদুর রহমানকে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে কর্মরত দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক  মাসুদুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে রবিবার রাতে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরি নং৩৫২,তারিখ :৫/৭/২৬। 

জিডিতে উল্লেখ্য করা হয়, মাদারগঞ্জের বালিজুড়ী  পশ্চিম পাড়া এলাকার লেবু মিয়ার ছেলে তামিম আহম্মেদ সবুজের বিরুদ্ধে একটি নিউজ করার প্রেক্ষিতে সবুজ মাসুদুর রহমান এর প্রতি ক্ষিপ্ত হয়।রবিবার সন্ধ্যায়  ০৭.২৬ মিনিটে  জামালপুর সদর থানার মালগুদাম রোড় এলাকায় তার  ভাড়া বাসায় অবস্থানকালীন সময়ে সবুজ তাহার হোয়াটস এ্যাপ মোবাইল নাম্বার 01617-822845 হইতে মাসুদের হোয়াটস এ্যাপ মোবাইল নাম্বার 01978-505244 তে কল ও ম্যাসেজ এর মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া হুমকি দিয়ে বলে যে, যে কোন সময় আমাকে সহ আমার পরিবারের লোকজনদের খুন জখম সহ বড় ধরণের ক্ষতি সাধণ করিবে। বিবাদী উশৃঙ্খল প্রকৃতির হওয়ায় যেকোন সময় মাসুদ সহ তার পরিবারের লোকজনদের খুন জখম সহ বড় ধরণের ক্ষতি সাধণ করিতে পারে। সবুজের হুমকির প্রেক্ষিতে বর্তমানে তিনি ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। 

জানা যায়,জামালপুরের মাদারগঞ্জের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ও জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তার নিশুর ২ টি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তামিম আহমেদ সবুজ ওরফে পিচ্চি সবুজ বালিজুড়ী পশ্চিম পাড়া লেবু মিয়ার ছেলে।  এ ছাড়াও তিনি মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদল এর সাবেক যুগ্ম আহবায়ক ।  সুলতানা আক্তার নিশু মোসলেমাবাদ এলাকার দারা মিয়ার স্ত্রী।  সেই ভাইরাল ভিডিও নিয়ে গত ৪ জুলাই "স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ভিডিও ভাইরাল 

চলছে আলোচনা সমালোচনা " শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ও মাসুদুর রহমান এর masudur rahman ফেসবুক থেকে সংবাদ প্রকাশ করে ও ২ টি ভিডিও পোস্ট করা হয় ৷  ভিডিও ২ টি ভাইরাল হয়ে যাওয়ায় মাদারগঞ্জ উপজেলা বিএনপি নজরে নিয়ে বিবাদীকে দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন। ৫ জুলাই "অনৈতিক কর্মকান্ড

জামালপুরে ভাইরাল সেই তামিম ও নিশুকে দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ" শিরোনামে আবারো সংবাদ করেন সাংবাদিক মাসুদুর রহমান। 

তিনি জানান,গত ৪ জুলাই রাত থেকে তামিম আহমেদ সবুজ আমাকে মেসেজ ও কল দিয়ে বিরক্ত করতেছে।  নিউজ গুলো ও ভিডিওগুলো সরিয়ে নেওয়ার জন্য আমাকে টাকাও ঘুষ দিতে চেয়েছিলেন। আমি রাজি হইনি।  রবিবার বিকালে আমি আবারো আরেকটি সংবাদ লিখেছি।  হঠাৎ সন্ধ্যায় তামিম আহমেদ সবুজ ওরফে পিচ্ছি সবুজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মেসেজ দিতে থাকেন।  পাশাপাশি কল দিয়েও হত্যা, লাশ গুম করার হুমকি প্রদান করেন। আমি থানায় জিডি করেছি। 

এ বিষয়ে জামালপুর সদর থানায় অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  জামালপুর প্রতিনিধি

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner