Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
banner

যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৪:৫৯ পিএম
যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোর মোবারককাঠি(নওদাপাড়া) এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।মৃত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৬)। তিনি কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের মোবারককাঠি এলাকায় ডা. আ. আলীমের বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বাবার শংকরপুর মেডিকেল রোডের বাসা থেকে খাবার খেয়ে তিনি নিজের ভাড়া বাসায় ফিরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার ও শনিবার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, তিনি বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন কিংবা আত্মহত্যার সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক, (যশোর):

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner