Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
banner

ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু


FavIcon
মাসুদ রানা,পাবনা জেলা,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৫:১১ পিএম
ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় আহাম্মদ আলি (১৭) নামের এক যুবকের ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ( ১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আহাম্মদ আলি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে এবং পেশায় সে ট্রেনে ঘুরে পপকর্ণ বিক্রেতা ছিল।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, অভাব অনটনের সংসারে পড়ালেখা করার তেমন সুযোগ হয়নি হাম্মদ আলির। তাই বাধ্য হয়ে সংসারের বোঝা মাথায় নিয়ে বৃদ্ধ বাবা মায়ের মুখে দুমুঠো আহার তুলে দিতে সে বেছে নেয় হকারী ব্যবসা। সে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করতো। 

সোমবার ভোরে চাটমোহর স্টেশন থেকে ট্রেনযোগে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন যায় সে। সেখান থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার মূহুর্তে পা পিছলে পড়ে ট্রেনের চাকায় দ্বীখন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলেটির এমন মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা মা ছেলের শোকে পাগল প্রায় অবস্থা হয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম। মাসুদ রানা পাবনা 

Banner
Side banner
Side banner