Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
banner

যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চৌগাছা থানার মামুনুর রশিদ পিপিএম


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৩:০১ পিএম
যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চৌগাছা থানার মামুনুর রশিদ পিপিএম
যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন চৌগাছা থানার মামুনুর রশিদ পিপিএম

মাদক, সন্ত্রাস, চোরাচালান দমন ও অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ পিপিএম।সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন ওসি মামুনুর রশিদ।

মাদকবিরোধী অভিযান পরিচালনা, সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।চৌগাছা থানায় দায়িত্ব পালনকালে ওসি মামুনুর রশিদ পিপিএম অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তার কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার কারণে স্থানীয়দের কাছেও তিনি আস্থা অর্জন করেছেন।শ্রেষ্ঠ ওসি হিসেবে এ অর্জনকে চৌগাছা থানা পুলিশ ও স্থানীয়দের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

Banner
Side banner
Side banner