Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

নববধূকে নিতে শ্বশুরবাড়ি এসে জামাই খুন


FavIcon
খাগড়াছড়ি,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৯:৪৩ পিএম
নববধূকে নিতে শ্বশুরবাড়ি এসে জামাই খুন
নববধূকে নিতে শ্বশুরবাড়ি এসে জামাই খুন

বিয়ের মাত্র ৫দিন পর নববধূকে নিতে এসে শ্বশুরবাড়িতে খুন হন জামাই চাইথোয়াই অং মারমা (৩৬)। একই বিছানায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে কে বা কারা খুন করলো এর কোন কিছুই জানেন না বলে দাবি নববধূ চপাইয়ে মারমার (২০)।খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়ার প্রত্যন্ত পাহাড়ি পল্লী দক্ষিণ নতুন পাড়ায় ঐ শ্বশুরবাড়ি থেকে পুলিশ রবিবার (২৫ জুলাই) বিকাল ৪টার দিকে নিহত চাইথোয়াই অং মারমার মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নববধূ চপাইয়ে মারমা ও শ্যালক উখ্যাচিং মারমাকে আটক করা হয়েছে।পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, রামগড় সদর ইউনিয়নের লালছড়ি গ্রামের ব্রজেন্দ্র মারমার ছেলে চাইথোয়াই অং মারমা গত ২০ জুলাই বিয়ে করেন উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম দক্ষিণ নতুন পাড়ার মৃত পেঞ্চচিও মারমার মেয়ে চপাইয়ে মারমাকে। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর নববধূ স্বামির বাড়িতে ২-৩দিন থেকে বাপের বাড়ি বেড়াতে আসে। শনিবার (২৪ জুলাই) রাতে স্বামী চাইথোয়াই স্ত্রীকে নিয়ে য়েতে শ্বশুরবাড়ি আসেন। রাতে খাওয়া দাওয়া শেষে শ্বশুরবড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন স্বামী স্ত্রী দুজন। গভীর রাতে কে বা কারা ঘরে ডুকে ঘুমন্ত অবস্থায় চাইথোয়াইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। সকালে স্ত্রী চপাইয়ে মারমা হত্যার খবরটি নিহত স্বামীর পরিবারকে মোবাইল ফোনে জানায়। পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ রবিবার বিালে ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে।রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহাম্মদ সামছুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে এ হত্যার ঘটনার সাথে চপাইয়ে মারমার প্রথম স্বামী পাইচা থোয়াই মারমার জড়িত থাকার বিষয় সন্দেহ করা হচ্ছে। তিনি আরও বলেন, পাহাড়ের আঞ্চলিক কোন সংগঠনের সন্ত্রাসীদের দিয়েও হত্যাকাণ্ড ঘটনো হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চপাইয়ে মারমা ও শ্যালক উখ্যাচিং মারমাকে আটক করে থানায় রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner