Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

তালাবদ্ধ ঘরে পড়েছিল ৫ সন্তানের জননীর গলাকাটা লাশ


FavIcon
ঝালকাঠী,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৯:৩৮ পিএম
তালাবদ্ধ ঘরে পড়েছিল ৫ সন্তানের জননীর গলাকাটা লাশ
তালাবদ্ধ ঘরে পড়েছিল ৫ সন্তানের জননীর গলাকাটা লাশ

ঝালকাঠির রাজাপুরে ৫ সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের টিএন্ডটি সড়ক এলাকায় হোসনেয়ারা বেগম বকুলের (৫৫) নিজ বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত হোসনেয়ারা বকুল ওই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দুই ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার চাড়াখালির মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৪) ও সত্যনগর এলাকার আয়নালীর ছেলে পনির (৩৮)পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মৃত আব্দুল খালেক হাওলাদারের দ্বিতীয় স্ত্রী হোসনেয়ারা বেগম বকুল নিজের বাসায় বসবাস করতেন। শনিবার সকালে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন।পরে বাসার সামনে নিজেদের ভাড়া দেওয়া ঘরের পেছনে তালাবদ্ধ একটি কক্ষে হোসনেয়ারা বেগমের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন স্বজনরা। তারা তালা ভেঙে কক্ষে ঢুকে দেখেন, হোসনেয়ারা বেগমের গলায় ধারাল অস্ত্রের আঘাত। এটা দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজন ভাড়াটিয়াকে আটক করে।এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলে মামলার প্রস্তুতি চলছে।

Banner
Side banner
Side banner