Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

খাগড়াছড়িতে অস্ত্র সহ আটক এক


FavIcon
খাগড়াছড়ি,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ১০:২৩ পিএম
খাগড়াছড়িতে অস্ত্র সহ আটক এক
খাগড়াছড়িতে অস্ত্র সহ আটক এক

খাগড়াছড়ির গুইমারয় সেনাবাহিনী তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি ও পোষ্টারসহ রঞ্জিত বাবু (৪৭) নামে একজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ২১সেপ্টেম্বর দুপুরের দিকে গুইমারা রিজিয়নের গোয়েন্দা ইউনিটের সদস্য ব্যাটালিয়ান আনসার মোঃশহিদুল ইসলাম এর তথ্যের ভিত্তিতে এবং গুইমারা রিজিয়ানের জি টু আই, মেজর মোঃ তাইজুল ইসলাম’র নেতৃত্বে বাইল্যাছড়ি এলাকায় বিশেষ অপারেশন পরিচালনা করে তাকে আটক করে গুইমারা রিজিয়নের একটি টহল দল।সেনাবাহিনী সুত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামগামী একটি যাত্রী লোকাল বাস (ঢাকা মেট্রো জ ১১-০৯৯৫) তল্লাশি চালিয়ে অবৈধ একটি অস্ত্র উদ্ধার সহ রঞ্জিত বাবুকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি খাগড়াছড়ির রামগড়ের জগন্নাথ পাড়ার শিশির মহাজন এর ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় এলজি, ২রাউন্ড তাজা গুলি, সেনাবিরোধী পোষ্টার,১টি মোবাইল এবং নগদ ১৬৫০ টাকাসহ আটক করা হয়। গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র ও রাষ্ট্র বিরোধী পোষ্টার সহ একজনকে আটক করেছে। এ বিষয়ে গুইমারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

 

Banner
Side banner
Side banner