রাজবাড়ীর গোয়ালন্দে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে তাদের দেয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।শুক্রবার সকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গফুর মণ্ডলপাড়ার গোলাম বেপারির ছেলে মো. মিজান বেপারি (২৬), রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকার রাজা শেখের ছেলে রিশাদ শেখ (১৯) ও একই উপজেলার খানখানাপুরের হোসেন বেপারির ছেলে মো. গাফফার (৩৫)।গত ১০ অক্টোবর গোয়ালন্দের দৌলতদিয়া পোড়াভিটা এলাকা হতে স্থানীয় মজিদ শেখ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। পরে তিনি এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।






































আপনার মতামত লিখুন :