Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ


FavIcon
রাজবাড়ী,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১০:২৪ পিএম
শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ
শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) অপহরণের পর রাজধানীর একটি বাসায় ১৫ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ করেছেন, ওই ছাত্রীর বাবা। এ ঘটনায় আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার পাংশা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলায় জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের আল্লেক প্রামাণিকের ছেলে লিটন প্রামাণিক (৩৬) ও লিটনের বাবা আল্লেক প্রামাণিককে আসামি করা হয়েছে।এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও পাংশা থানার এসআই কামাল হোসেন। তিনি জানান, শনিবার রাজবাড়ী সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। মামলার আসামি আল্লেক প্রামাণিককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি লিটনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner