Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

শৈলকুপায় আমগাছে ঝুলন্ত স্কুলছাত্রীর লাশ, পরিবারের দাবি হত্যা


FavIcon
ঝিনাইদহ,প্রতিবেদক:
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৯:৩০ পিএম
শৈলকুপায় আমগাছে ঝুলন্ত স্কুলছাত্রীর লাশ, পরিবারের দাবি হত্যা
শৈলকুপায় আমগাছে ঝুলন্ত স্কুলছাত্রীর লাশ, পরিবারের দাবি হত্যা

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের আজাদনগর গ্রামে আমগাছের সাথে ঝুলে থাকা লাকি নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।স্কুলছাত্রী লাকি আজাদনগর গ্রামের শুকুর আলী মন্ডলের মেয়ে ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে।এ ব্যাপারে প্রতিবেশী ওহিদুল ইসলাম বলেন, রোববার সকালে মাঠে পেঁয়াজ বীজের জমি দেখতে গিয়ে দেখি আমার জমির আমগাছের সাথে কি যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একই গ্রামের স্কুলছাত্রী লাকীর লাশ। এরপর তাদের পরিবারের কাছে খবর দেই।মেয়েটির মা ছালেহা খাতুন বলেন, আমার মেয়ের সাথে একই গ্রামের সদু জোয়ার্দ্দারের ছেলে মারুপ জোয়ার্দ্দারের ঘনিষ্ট সম্পর্ক ছিল। রাত ৩টার দিকে মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি। সকাল ৬টার দিকে ওহিদুল ইসলাম এসে খবর দেয় তোমার মেয়ের লাশ গাছের সাথে ঝুলছে। এরপর ওখানে গিয়ে আমার মেয়ের লাশ দেখতে পাই। তবে আমার বিশ্বাস আমার মেয়েকে হত্যার পেছনে মারুফ জড়িত রয়েছে।মারুফ জোয়ার্দ্দার জানান, মেয়েটির সাথে আমার চাচা ভাতিজির সম্পর্ক ছিল। ওদের বাড়িতে যাতায়াতের সুবাদে জানাশুনা ছিল। তবে এই মৃত্যুর বিষয়ে আমি কিছু জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ।শৈলকুপা থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Banner
Side banner
Side banner