Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

কোয়ার্টারে নারীসহ আপত্তিকর অবস্থায় বিআরডিবি কর্মকর্তা আটক


FavIcon
কুড়িগ্রাম,প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৯:৩৮ পিএম
কোয়ার্টারে নারীসহ আপত্তিকর অবস্থায় বিআরডিবি কর্মকর্তা আটক
কোয়ার্টারে নারীসহ আপত্তিকর অবস্থায় বিআরডিবি কর্মকর্তা আটক

কুড়িগ্রামের উলিপুরে নারীসহ আপত্তিকর অবস্থায় বিআরডিবির এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের কোয়ার্টারে তাদের আটক করা হয়।ওই কর্মকর্তার নাম জাহিদ হাসান ডালিম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উলিপুর কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত আছেন তিনি। ঘটনাটি জানাজানি হলে উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ হাসান ডালিমের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ডালিমের স্ত্রী বাসায় না থাকার সুযোগে রোববার দুপুরে ওই নারীকে উপজেলা চত্বরের সরকারি কোয়ার্টারের ভাড়া বাসায় নিয়ে আসেন তিনি। নির্জন বাসাটিতে দীর্ঘক্ষণ অবস্থান করায় আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে তারা গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান।এ খবর ছড়িয়ে পড়লে ওই বাসার সামনে উৎসুক জনতা ভিড় করতে থাকেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ মোতায়েন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে ডালিমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা বিআরডিবির কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এ ব্যাপারে বিআরডিবির পরিদর্শক জাহিদ হাসান ডালিম জানান, ওই নারী আমার বাল্যকালের বন্ধু। রোববার দুপুরে আমাকে বাসায় খাওয়ানোর জন্য এসেছিলেন। এ রকম পরিস্থিতি হবে আমি বুঝতে পারিনি। আমি চাপের মধ্যে আছি।উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল বলেন, বিষয়টি লজ্জাকর। ওই দুইজনের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরিদর্শক ডালিমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

 

Banner
Side banner
Side banner