Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
banner

ফেনীতে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার


FavIcon
ফেনী,প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০৮:৪৮ পিএম
ফেনীতে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার
ফেনীতে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

ফেনীতে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক মো. সাবেতকে (২২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে এক প্রেসনোটে গণমাধ্যমে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ।মিয়ানমার দেশের বুচিঢং জেলার মংডু উপজেলার মনডু গ্রামের মোহাম্মদ আনোয়ারের ছেলে। সে দীর্ঘদিন ধরে নিজের নাম-পরিচয় গোপন করে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে বসবাস করছিলো।পুলিশ পরিদর্শক মেজবাহ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল ফ্লাইওভার সংলগ্ন স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৩০০ পিস ইয়াবাসহ সাবেতকে আটক করা হয়।মেজবাহ উদ্দিন আহমেদ আরও জানান, আটক সাবেতের বিরুদ্ধে ফেনী মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Banner
Side banner
Side banner