Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

গাইবান্ধায় পিস্তলসহ ১২ মামলার আসামি গ্রেফতার


FavIcon
গাইবান্ধা,প্রতিবেদক:
প্রকাশিত: জুন ১৪, ২০২২, ১০:০৯ পিএম
গাইবান্ধায় পিস্তলসহ ১২ মামলার আসামি গ্রেফতার
গাইবান্ধায় পিস্তলসহ ১২ মামলার আসামি গ্রেফতার

গাইবান্ধায় পিস্তলসহ পলাতক ১২ মামলার আসামি শৈলাস প্রধানকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া জেলার পুর্বসুজায়েতপুর গ্রাম থেকে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাইবান্ধার বিঞ্চুপুর গ্রামে তার নিজ ঘর থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ তথ্য জানান।প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, শৈলাস প্রধান হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ ১২টি মামলার আসামি। এর মধ্যে হত্যা মামলা তিনটি, ডাকাতি তিনটি, চাঁদাবাজি একটি, চুরির মামলা চারটি ও অস্ত্র মামলা একটি। এসব মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুয়া ইউনিয়নের পুর্বসুজায়েতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লাইচ মো: ইলিয়াসের নেতৃত্বে অভিযান চালিয়ে গাইবান্ধা সদর উপজেলার বিঞ্চুপুর গ্রামে তার নিজ ঘর থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরো জানান, পিস্তলটি অবৈধভাবে তিনি সংগ্রহ করেছেন। এ নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। তাকে জ্ঞিাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লাইচ মো: ইলিয়াস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন প্রমুখ।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner