Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

রাঙ্গামাটিতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার


FavIcon
রাঙামাটি,প্রতিবেদক:
প্রকাশিত: জুন ২৫, ২০২২, ০৬:২২ পিএম
রাঙ্গামাটিতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাঙ্গামাটিতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙ্গামাটির রাজস্থলী থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উগারীপাড়া সেগুন বাগান এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।রাজস্থলী থানার ওসি জাকির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালের দিকে উগারীপাড়ার সেগুন বাগান এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ইউনিফর্ম পরিধান অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ওই ব্যক্তির লাশ শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, রাতে তাকে হত্যা করে ফেলে রাখে যায় সন্ত্রাসীরা। নিহত ব্যক্তি স্থানীয় রাজনৈতিক কর্মী বলে ধারণা করা হচ্ছে।গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিমং মারমা বলেন, আমাকে পাড়ার এক কার্বারি বলেছেন গতকাল রাত ৯-১০টার দিকে গোলাগুলি হয়েছিল। সকালে কামাড়ের দিকে কাজে যাওয়ার সময়ে একজন অজ্ঞাত ব্যক্তিটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে নিহতের পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন, শুনেছি গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। তবে কয়টার দিকে ঘটনাটি ঘটেছে তা জানি না। লাশ পুলিশ উদ্ধার করেছে। স্থানীয়সহ পুলিশও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner