Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি পরিবারে ঘর আগুনে পুড়ে ছাই


FavIcon
রেজাউল ইসলাম মাসুদ,ঠাকুরগাঁও জেলা,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৫:৪৯ পিএম
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি পরিবারে ঘর আগুনে পুড়ে ছাই
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি পরিবারে ঘর আগুনে পুড়ে ছাই

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ৬টি পরিবারের ১২টি ঘর আগুনে পুড়ে ভস্মিভূত ।

২৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের ফইজুল ইসলাম, রুহুল আমিন, মোশারুল ইসলাম, মোহাম্মদ আলী, সোলেমান আলী ও সাইদুর রহমানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সকলের ঘরের সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকান্ডে ৬টি পরিবারের নগদ টাকা, ধান, চাল, আসবাবপত্র, কাপড়-চোপড়, বাসন-কোসন সবই ভস্মিভূত হয়।

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আটোয়ারী ফায়ার সার্ভিস ইউনিটের লিডার কামাল হোসেন জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তিনি আরো জানান, আগুনে পুরে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারসুত্রে জানা যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ। 

উল্লেখ্য, ফইজুল ইসলামের ৪ লক্ষ টাকা, রুহুল আমিনের ৩৩ হাজার টাকা, মোশারুল ইসলামের ৭০ হাজার টাকা এবং মোহাম্মদ আলীর ১৬ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে পারিবারিক সুত্রে জানা যায়। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে শাড়ী, লুংগী ও গামছা বিতরণ করেন সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আনার আলী।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner