Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

সাফজয়ীদের নিয়ে ডেল্টা টাইম‍‍`র ৪ তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত


FavIcon
রেজাউল ইসলাম মাসুদ,ঠাকুরগাঁও জেলা,প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৭:৩৭ পিএম
সাফজয়ীদের নিয়ে ডেল্টা টাইম‍‍`র ৪ তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত
সাফজয়ীদের নিয়ে ডেল্টা টাইম‍‍`র ৪ তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত

ঠাকুরগাঁওয়ে সাফজয়ীদের নিয়ে জাতীয় দৈনিক ডেল্টা টাইম পত্রিকার ৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো: শামসুজামান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, ঠাকুরগাঁও হরিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম ফেরদৌস টগর, সাফজয়ী সোহাগী কিস্কু ও স্বপ্না রানী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান দাস, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক ( বাংলা চ্যানেল), প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলন সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তর উত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের চতুর্থ কাঠামো। খবরের ভিতর থেকে সত্যিকারের ঘটনা তুলে আনাই হচ্ছে একটি গনমাধ্যমের কাজ। সেই কাজটি জাতীয় দৈনিক ডেল্টা টাইম সুচারুভাবে স্রোতের বিপরীতে নিয়মিত তথ্য তুলে খবর পরিবেশন করে যাচ্ছে। এই সময় তিনি সমাজের সম্ভাবনা, সাফল্য নিয়ে আরো ইতিবাচক সংবাদ প্রকাশে আজকের দর্পণ এর কাছে প্রত্যাশা করেন বক্তারা।

 

 

 

Banner
Side banner
Side banner