Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

ভাই সংসদ সদস্য তাই বেপরোয়া মহসিন রেজা বিপু


FavIcon
স্বদেশ চিত্র অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৪:৩১ পিএম
ভাই সংসদ সদস্য তাই বেপরোয়া মহসিন রেজা বিপু
ভাই সংসদ সদস্য তাই বেপরোয়া মহসিন রেজা বিপু

 

ভাই সংসদ সদস্য তাই বেপরোয়া আরেক ভাই মহসিন রেজা বিপু।নিজে কলেজ অধ্যক্ষ হয়েও সিংড়াবাড়ী এলাকার বাবুল মেম্বারের ছেলে  ছাত্রলীগের সাবেক অস্ত্রধারী সুমনকে আশ্রয় দিয়ে গড়ে তুলেছেন এক বিরাট সন্ত্রাসী বাহিনী। এ বাহিনীতে আরো রয়েছে মাইজবাড়ী ইউনিয়নের আতিক নামের আরেক সন্ত্রাসী। আর এ বাহিনীর মূল হোতা কাজীপুর-০১ আসনের সংসদ সদস্য সেলিম রেজার ভাই মহসিন রেজা বিপু।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, মহসিন রেজার নেতৃত্বে চলে বালু মহলে চাঁদাবাজি, কম্বল পল্লীতে চাঁদাবাজি, আওয়ামী লীগ নেতা- কর্মীদের টাকার বিনিময়ে দলে আশ্রয় দেয়ার মত গুরুত্বর অভিযোগ। তার আপন ভাগিনা রোমেল হাঁটছেন মামা মহসিন রেজার পথ ধরে। 

মহসিন রেজা যেন কাজীপুর এলাকায় এক ত্রাসে নাম। তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতনের ঝড়। কিছু দিন পূর্বে তার বাহিনীর সদস্য অস্ত্রধারী সুমন তার দলবল নিয়ে ভূট্টো তালুকদারকে বাস থেকে নামিয়ে বেধড়ক মারপিট করে। তাদের হাত থেকে মহিলারাও নিরাপদ নয়। নামপরিচয় গোপন রাখার শর্তে একজন বয়স্ক নারী জানান, কিছু দিন আগে এরা এক মহিলাকে মারধোর করেছে। 

তবে অনেকে বলছেন  সংসদ সদস্য সেলিম রেজা সরল  সোজা মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ পালনে এলাকায় শ্রম দিচ্ছেন। অথচ তার ভাই মহসিন রেজার কারণে এলাকায় তার সুনাম ক্ষুন্ন হচ্ছে। 

এব্যাপারে অভিযুক্ত মহসিন রেজার বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

 

 

Banner
Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Small Banner
Side banner