চলমান সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন দিল্লি তারকা প্রিয়াংশু আর্য। মঙ্গলবার (২৪ নভেম্বর) তামিলনাড়ুর বিপক্ষে বি গ্রুপের ষষ্ঠ ম্যাচে ৬৮ বলে ১৮১ রানের ইনিংস খেলেছেন তিনি।
বিধ্বংসী এই ইনিংস খেলার পথে ৭ চারের সঙ্গে ১৯টি ছক্কা হারিয়েছেন প্রিয়াংশু। অর্থা শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৪২ রান! পাওয়ারপ্লেতেই মেরেছেন ৮ ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ২৬৬.১৭।
এই ইনিংসের মাধ্যমে ক্রিস গেইলকে টপকে ছেলেদের স্বীকৃত টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এখন প্রিয়াংশুর। সর্বোচ্চ রানের রেকর্ডটি হয় গত মাসেই। সিএসএ টি–টুয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে গত ২ অক্টোবর নাইটসদের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেন টাইটানসের লুয়ান ড্রে প্রিটোরিয়াস।
১৮১ রানের ইনিংসটি খেলার পথে প্রিয়াংশু পেছনে ফেলেছেন ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে গেইলের সেই ১৭৫* রানের দানবীয় ইনিংসকেও। প্রিয়াংশুর এই বিধ্বংসী ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২৭৫ রান তোলে দিল্লি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।



























আপনার মতামত লিখুন :