মাগুরায় একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তিন যুবককে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
সোমবার (৩ জুলাই) দুপুরে শালিখা উপজেলার হরিশপুর চারঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো ইয়াসির আরাফাত (১৯), জিসান মোল্লা (১৮) ও মাহিম খান মিরাজ (১৯)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ জানান, নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তল্লাশিকালে বাঘারপাড়া থানার খানপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে ইয়াছির আরাফাত, পাঠান পাইক পাড়া গ্রামের মহব্বত আলী খানের ছেলে মাহিম খান মিরাজ এবং খানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জিসান মোল্লাকে পুলিশের সন্দেহ হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াছির আরাফাতের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতাররা আন্ত:জেলা মাদক চক্রের সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আস্ত্র আইনে শালিখা থানায় মামলা কারা হয়েছে।





































আপনার মতামত লিখুন :