Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

বাংলাদেশ কোথায় গেছে তা দেশের মানুষ ভালো করেই জানেন: স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
মানিকগঞ্জ,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০৯:০৫ পিএম
বাংলাদেশ কোথায় গেছে তা দেশের মানুষ ভালো করেই জানেন: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ কোথায় গেছে তা দেশের মানুষ ভালো করেই জানেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাঙালি জাতি আজ আলোকিত। বাংলাদেশ কোথায় গেছে তা দেশের মানুষ ভালো করেই জানেন। আমি সারা বাংলাদেশের খবর জানি তারা আর অন্ধকারে ফিরে যেতে চায় না। তাদের একটাই কথা যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন দেশ আলোকিত থাকবে।

শনিবার (২২ জুলাই) বিকালে মানিকগঞ্জের হরিরামপুর পদ্মার দুর্গম চরে পুলিশ তদন্ত কেন্দ্র ও মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না। বিদেশিরাও দুই-এক দিনের মধ্য টের পেয়ে যাবেন তারা জনগণ থেকে দূরে সরে গেছে। সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনে অংশগ্রহণ না নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। এ দেশের জনগণ তাদের চিহ্নিত করে ফেলেছে। তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা মনে করি এই নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন।

মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেনজির আহমেদ, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীসহ আরও অনেকে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হরিরামপুর উপজেলার নটাখেলা এলাকায় যুদ্ধ করেছেন।যুদ্ধ করার সময় এখানেই তার চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান নিহত হয়েছিলেন।
 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner