Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
banner

নরসিংদীতে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২


FavIcon
নরসিংদী,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৮:২০ পিএম
নরসিংদীতে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২
নরসিংদীতে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার ২

নরসিংদীতে একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ডগুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার দিবাগত রাতে চিনিশপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবপুর উপজেলার গোবিন্দী এলাকার মেজবাহ উদ্দিনের ছেলে আল আমিন ওরফে সোহাগ (২৮) ও সদর উপজেলার উত্তর ঘোড়াদিয়া এলাকার মৃত আলতাব গাজীর ছেলে জাহিদ গাজী (২২)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক এম নাঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে বাদুয়াচর তাহনা স্টোরের উত্তর পাশে আলতাফ মেম্বারের পরিত্যক্ত জায়গায় অবস্থানকালে গ্রেপ্তারকৃত দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশি করে অভিযুক্ত আল আমিনের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশী রিভলবার ও জাহিদ গাজীর লুঙ্গির কোচর থেকে টিস্যুতে মোড়ানো ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner