Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রীর পরকীয়া প্রেমিক গ্রেফতার


FavIcon
চাঁদপুর,প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৯:১৩ পিএম
স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রীর পরকীয়া প্রেমিক গ্রেফতার
স্বামীকে গলা কেটে হত্যার ঘটনায় স্ত্রীর পরকীয়া প্রেমিক গ্রেফতার

চাঁদপুরের হাজীগঞ্জে পরকীয়ার জেরে হত্যাকাণ্ডের শিকার মো. এমরান হোসেনের খুনি সৈয়দ আশেক এলাহি বাবুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মো. আবদুর রশিদ।

তিনি জানান, বাবুকে গ্রেফতার করা হয়েছে। হাজীগঞ্জ থানার এসআই আবদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স আসামিকে নিয়ে রাতেই থানায় ফিরবেন।

মৃত এমরান হোসেনকে সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার রাতে পরকীয়া প্রেমিক সৈয়দ আশেকে এলাহী বাবুকে (৩৬) নিয়ে প্রবাসী স্বামী এমরান হোসেনকে গলা কেটে খুন করেন স্ত্রী ফারজানা বেগম (৩০)। 

রোববার রাতেই হত্যাকাণ্ডের শিকার সৌদি আরব প্রবাসী মো. এমরান হোসেনের বোন রিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রেমিক সৈয়দ আশেকে এলাহী বাবু, হত্যাকাণ্ডের শিকার এমরান হোসেনের স্ত্রী ফারজানা বেগম, তার শাশুড়ি ও শ্যালিকাকে আসামি করা হয়েছে। ঘটনার দিন থেকে ফারজানা জেলহাজতে রয়েছেন। 

মৃত মো. এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দালাল বাড়ির মো. আবুল বাশারের ছেলে। তার স্ত্রী ফারজানা বেগম হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের জাকনি গ্রামের মৃত জসিম উদ্দিনের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তান দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া আফনানকে (৮) নিয়ে ভাড়া বাসায় থাকেন। আর প্রেমিক শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের সৈয়দ বাড়ির বাসিন্দা।

জানতে চাইলে হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, মামলার আসামি ফারজানা বেগম জেলহাজতে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, ৮ অক্টোবর রাতে হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ আমেনার বাসার ৩য় তলায় নিজ ভাড়া বাসায় খুনের শিকার হন সৌদি আরব প্রবাসী মো. এমরান হোসেন। এই ঘটনায় প্রেমিক সৈয়দ আশেকে এলাহী বাবুকে নিয়ে স্বামীকে গলা গেটে খুনের অভিযোগ উঠে স্ত্রী ফারজানা বেগমের বিরুদ্ধে। ঘটনার পর পালিয়ে যায় পরকীয়া প্রেমিক এবং ওই রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে আটক করে পুলিশ।

ঘটনার দিন নিহতের স্ত্রী ফারজানা বেগম জানান, রোববার এশার নামাজের সময় আশেকে এলাহী তাদের বাসায় আসেন। এ সময় তার স্বামীর সাথে আশেকের কথা হয়। এরপর তিনি টয়লেট থেকে ফিরে এসে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন তিনি তার স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন।

এমরান হোসেনের বোন রিনা বেগম জানান, আমার ভাবির (ফারজানা বেগম) সঙ্গে তার বড় বোনের চাচাতো দেবর শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের সৈয়দ বাড়ির সৈয়দ আশেকে এলাহী বাবুর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এ ঘটনায় অনেক ঝামেলা ও দেন-দরবার হয়েছে। তারা আমার ভাইকে মেরে ফেলেছে।

এমরান হোসেনের বাবা আবুল বাসার হাসপাতালে সংবাদকর্মীদের জানান, এমরানের স্ত্রী ফারাজানার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় পরকীয়ার অভিযোগে বিচার হয়েছিল।

তিনি বলেন, আমার ছেলে গোপনে দেশে এসে হাতেনাতে স্ত্রীর পরকীয়া ধরে ফেলে। এ ঘটনায় ফারজানা আমার ছেলেকে তালাক দেয়। পরে ছোট্ট শিশুসন্তানের কথা চিন্তা করে পুনরায় তারা সংসার শুরু করে।
 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner