Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে কারিগর নিহত


FavIcon
ভোলা,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৮:৪৯ পিএম
ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে কারিগর নিহত
ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে কারিগর নিহত

ভোলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে এক কারিগরের মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন শরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। শরিফুল ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শরিফুলের বাবা আজহারুল ইসলাম মাঝি ছেলের কক্ষে বোমা বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. মনির বয়াতি (৪৭)। তিনি জনতা বাজার এলাকার তালেব আলীর ছেলে। বিস্ফোরণে আহত মো. ফিরোজ (৩৫) একই এলাকার অজিউল্লাহ মাঝির ছেলে। ফিরোজকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন বলেন, মনির বয়াতি অনেক আগ থেকেই বোমার কারিগর হিসেবে পরিচিত।

তবে জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, বোমা বানাতে গিয়ে, না কি কেউ বোমা ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে,সঠিকভাবে তা এখন বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত চলছে।
 

Banner
Side banner
Side banner