চুয়াডাঙ্গার দুটি আসনে নৌকা প্রত্যাশী ৩৪ জন আওয়ামী লীগ নেতা মনোনয়ন চেয়েছেন। আওয়ামী লীগের ফরম বিক্রির শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনে ১৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ১৮ জন।
চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন (১) বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, (২) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম,(৩)চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, (৪)চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সেখ শামসুল আবেদিন খোকন,(৫) জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী,(৬)আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন,(৭)কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু,(৮) বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা,(৯) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার,(১০) জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, (১১)বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ,(১২)যুবায়ের আহমেদ,(১৩) জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, (১৪)ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন, (১৫)কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ উপ-কমিটির সদস্য রাজ্জাক খান ও (১৬)চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জেমস অলোক চৌধুরী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চুয়াডাঙ্গা-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন (১) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য হাজী আলী আজগর টগর,(২) চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ,(৩) চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু,(৪) জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম,(৫) জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল,(৬) বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান,(৭) চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, (৮) বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা,(৯)ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারন সম্পাদক মির্জা শাহরিয়ার মাহমুদ লন্টু,(১০) দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম,(১১)কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য হাসেম রেজা,(১২)জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল মল্লিক,(১৩)যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাহারিয়ার কবির,(১৪) জেলা ফুটবল এসোসিয়েশনের সভপাতি এখলস উদ্দিন সুজন,(১৫) সাদিকুর রহমান বকুল,(১৬) আবু বকর,(১৭) হাসান আলী ও (১৮) শাসসুল হক।






































আপনার মতামত লিখুন :