Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

চুয়াডাঙ্গার বাংলাদেশ বেতারের প্রতিনিধি এ্যাড ডিউক আর নেই


FavIcon
মো:আতিয়ার রহমান,চুয়াডাঙা,প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ০৮:১৮ পিএম
চুয়াডাঙ্গার বাংলাদেশ বেতারের প্রতিনিধি এ্যাড ডিউক আর নেই
চুয়াডাঙ্গার বাংলাদেশ বেতারের প্রতিনিধি এ্যাড ডিউক আর নেই

বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি এ্যাড তছিরুল আলম মালিক ডিউক(৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। দীপ্ত টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশির বাবা চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী
৬৬ বছরের জীবদ্দশায় তিনি স্থানীয় দৈনিক আকাশ খবরের প্রকাশক ছিলেন।বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধিত্ব করেছেন, সবশেষ বাংলাদেশ বেতারে কাজ করছিলেন। জেলার প্রবীণ এই আইনজীবী ছিলেন আওয়ামী রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, টানা ১৮ বছর ধরে জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ছিলেন,
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner