ভোলায় নারী পথচারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক সবজি-বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যাকারী মো: সুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবজি বিক্রেতা মো: আব্দুর রব (৫৫) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুরচর গ্রামের মো: ফজলে রহমানের ছেলে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে চরনোয়াবাদ এলাকায় ওই নারী সন্তানকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মো: সুজন ওই নারীর পথরোধ করে তাকে উত্ত্যক্ত করেন। নারীর চিৎকারে সবজি-বিক্রেতা আব্দুর রব ছুটে এসে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে সুজন হাতের ক্র্যাচ দিয়ে সবজি-বিক্রেতার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা আব্দুর রবকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) মো: ঈমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মো: সুজন নামে একজনকে আটক করেছি।’





































আপনার মতামত লিখুন :