Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
banner

প্রেমের টানে চুয়াডাঙ্গায় ভারতীয় তরুণী, অতপর…


FavIcon
মো:আতিয়ার রহমান,চুয়াডাঙা,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৯:৪০ পিএম
প্রেমের টানে চুয়াডাঙ্গায় ভারতীয় তরুণী, অতপর…
প্রেমের টানে চুয়াডাঙ্গায় ভারতীয় তরুণী, অতপর…

প্রেমের টানে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল বর্ডার দিয়ে হস্তান্তর করেছে বিজিবি। একুশ বছর বয়সী ওই তরুণী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার বাসিন্দা।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে হরিদাসপুর বিএসএফের কাছে ওই তরুণীকে তুলে দেওয়া হয় বলে জানান যশোর ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘দুই বছর আগে ভারতীয় ওই তরুণীর সঙ্গে চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার এক যুবকের ফেসবুকে পরিচয় হয়।
এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে গত ২৯ জুন মেয়েটি ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে।’
‘তিনদিন ধরে ওই যুবকের সঙ্গে অবস্থান করছিলেন মেয়েটি। এক পর্যায়ে মঙ্গলবার বিকালে ছেলেটি তার এক বন্ধুকে দিয়ে ওই তরুণীকে বেনাপোলে পাঠিয়ে দেয়।
পরে বন্ধুটি মেয়েটিকে বেনাপোলে রেখে কৌশলে পালিয়ে যায়। এরপর কান্নাকাটি করতে দেখে স্থানীয়রা তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।’
এরপর বিজিবি সব ঘটনা অবহিত করলে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নেয় বিএসএফ। 

Banner
Side banner
Side banner